• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে কোটা আন্দোলনে ৫০ শিক্ষার্থী আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মিছিল করেছেন কয়েক হাজার শিক্ষার্থী। বিক্ষোভে যোগ দিতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ তাদের। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকালে ঘণ্টাব্যাপী এই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হওয়ার সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। হামলায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন। এই পাল্টাপাল্টি ধাওয়া চলে ঘণ্টাব্যাপী। পরে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও সরকারি গুরুদয়াল কলেজে এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সরে যান।

এদিকে মিছিল থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে নানা লেখায় কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে হামলাকারীদের হুঁশিয়ার করেন। কোনো বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবে না বলে জানান।

কোটা আন্দোলনের কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে গেলে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৫০ জনেরও অধিক শিক্ষার্থী আহত হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হামলার পর রক্ষার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা তুলে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আর যদি কোনো ছাত্রের গায়ে একটি টোকাও দেয়া হয়, আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘আজ সকালে খবর পাই গুরুদয়াল কলেজে কিছু কুচক্রী মহল আন্দোলনে নেমেছে। আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান নামক রাষ্ট্রকে পুনরায় ফিরিয়ে আনা। আমরা তাৎক্ষণিক কলেজে আসি। আসার পর টুকটাক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ ও রাজাকারদের সঙ্গে। আমরা প্রতিবাদ করে তাদের প্রতিহত করে দিয়েছি।’

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতের কোনো খবর আমরা পাইনি।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo