• জাতীয়

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৩ 

  • জাতীয়

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আজ ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২৫ জন। নিহতদের মধ্যে রয়েছে কুমিল্লার ফারুক ও চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরম। অপরজনের নাম ফিরোজ বলে জানা গেছে। তিনজনের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, চমেক হাসপাতালে নিয়ে আসা তিনজন মৃত্যু বরেন করেছে। তিনজনই গুলিবিদ্ধ।

অন্যদিকে একজন সাংবাদিক ও একজন পলিশ সদস্য আহতের খবর ও পাওয়া গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সময়টা যেন পার হচ্ছে। আজ ১৬ জুলাই বিকেল ৫টার দিকে চট্টগ্রামের ২নং গেইট ও মুরাদপুরের মাঝামাঝি এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে আজ সকাল ১১টায় আন্দোলকারীদের অবরোধে চট্টগ্রাম থেকে ঢাকা মুখী চট্টগ্রাম একসপ্রেস বন্ধ থাকে তিন ঘন্টা। অন্যদিকে চট্টগ্রাম-ঢাকা মহ সড়কের কুমিরা এলাকায় আন্দোলনকারীদের অবরোধে বাস চলাচল এক ঘন্টা ধরে বন্ধ থাকে। এদিকে আই,আই, ইউ.সি কতৃপক্ষের হস্তক্ষেপে আজ বিকেল ৩টায় সীতাকুন্ড ইউনিভাসিটি এলাকায় আন্দোালন থামিয়ে দিলে যান চলাচল স্বভাবিক হয়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন কারীর প্রধান সম্বয়ক, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া তালাত মো: রাফি কে প্রক্টর কার্যালয়ে নিয়ে গিয়ে তার ছাত্রত্ব বাতিল করার জন্য ছাত্রলীগ নেতারা দাবী জানান। ষোলশহর এলাকায় অবস্থানরত ছাত্রলীগের কর্মীরা বলেন, তারা দেশের স্বার্থে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিরোধ করছে। অপর দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বলেন যে, আমরা নীতিগতভাবে কোটা সংস্কার বিষয়ে আন্দোলন করে যাচ্ছি।

মন্তব্য (০)





image

‎শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে: ব্যবসায়ী...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় ...

image

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বা...

নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...

image

‎সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর ন...

নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...

image

‎সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নি...

image

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষে...

  • company_logo