• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে দুস্থ্য রোগীদের মাঝে চেক বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: মা‌নিকগঞ্জের সাটুরিয়ায় দুস্থ্য রোগীদের মাঝে চিকিৎসার জন্য টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) উপজেলা প‌রিষদ হলরুমে সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী সাজু, মানিকগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান মুন্নি আক্তার, সাটুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সিরাজ উদ্দিন, সহকারী সমাজসেবা অফিসার তানিয়া আক্তারসসহ প্রমুখ।

সভায় জানা‌নো হয়, লিভার, কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাটুরিয়ায় উপজেলায় দুই অর্থ বছরে মোট ১০৯ জন রোগীকে ৫০ হাজার টাকা অফেরত যোগ্য মোট ৫৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার এ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের ২৬ জন দুস্থ্য রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে ১৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলায় মোট দুই অর্থ বছরের ৬৮০ জন রোগীকে ৩ কোটি ৪০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় বলে জানানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo