• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রধান 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ইসমাইল হোসেন ইকবার,মোঃ শাহাদত হোসেন ও রিদুয়ান এর স্মরণে শোকসভা, দোয়া মাহাফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১২ই জুলাই) শুক্রবার বিকেলে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি,র উদ্যোগে সাতকানিয়ার সোনাকানিয়া মির্জাখীল কুতুব পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সমিতির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামালের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সি আই পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং সব সময় নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে সমিতির পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo