• রাজনীতি

নতুন কর্মসূচি ঠিক করতে বিএনপির বৈঠক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে একটি জোটসহ দুটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিএনপি নেতারা।

বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, যুগপৎ আন্দোলনকে আরও জোরদার করতে কী করণীয় তা নিয়ে আলোচনা করতে আমরা আমাদের শরিক জোট ও দলের সঙ্গে বৈঠক করেছি।

তিনি বলেন, আমাদের যুগপৎ এই আন্দোলনের আরও দল ও জোট রয়েছে। তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করে আমরা আপনাদের সামনে ঘোষণা করবো।

এদিন বিকেল ৪টায় প্রথম বৈঠক হয় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বৈঠকে তার দলের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, রামকৃষ্ণ সাহা, জহুরা খাতুন জুঁই ও যুগ্ম মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম অংশ নেন।

এরপর সন্ধ্যায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে জাগপার খন্দকার লুৎফুর রহমান, এসএম শাহাদাত হোসেন, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, এনডিপির আবু তাহের, আবদুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম এবং এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।

এলডিপির বৈঠকে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুবুর রহমান ও বিল্লাল হোসেন মিয়াজী।

এসব বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) প্রথম দিনে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’, ‘এনডিএ’, ‘গণফোরাম’ এবং ‘বাংলাদেশ পিপলস পার্টির বৈঠকে করে বিএনপি।

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo