প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় গরু বহনকারি নছিমনের ১ জন আরোহি নিহত এবং ৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৬৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জের বানেশ্বর গ্রামের আব্দুলের ছেলে।
জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে বিক্রি করতে নছিমনে করে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে কয়েকটি গরু বিক্রি করতে আসছিল গরু ব্যবসায়ীরা। সকালে সাড়ে ১০টার দিকে নছিমনটিকে ধাক্কা দেয় আমের ফাকা ক্যারেট বহনকারি একটি ( ঢাকা-মেট্রো- ন-২১-৬১৪০) ট্রাক। এতে নছিমনে থাকা আরোহিদের মধ্যে ৭ জন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্র ওসমানপুরে নিয়ে যাওয়া হলে আব্দুর রশিদকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। আহত অন্য ৬ জনের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেলে এবং ১ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক সাব্বির জানান, দুর্ঘটনার কারন ট্রাকটি আটক করেছেন তারা। তবে চালক হেলপার পালিয়ে গেছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)