ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ধরলা নদী, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি বাড়ার সাথে সাথে একের পর এক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ও সড়ক উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে তলিয়ে যাচ্ছে পুরো জনপদ।
রোববার (৭ জুলাই) সকালে কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামে ভেঙে গেছে এলজিইডি ক্ষুদ্র ব্যবস্থাপনা প্রকল্পের নির্মিত একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১৫মিটার। একই দিন বামনডাঙ্গা ইউনিয়নের ভোরে মুড়িয়া গ্রামে এক জায়গায় বাঁধ ভাঙ্গার উপক্রম হলে এলাকাবাসী তা নিজ উদ্যোগে সংস্কার করেন। এর আগে শনিবার (৬ জুলাই) একই ইউনিয়নের তেলিয়ানীতে একটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। কচাকাটা থেকে আয়নালের ঘাটগামী পাকা সড়ক উপচে পুরো এলাকায় পানি প্রবেশ করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, দুধকুমার নদীর বাঁধ নির্মাণকাজ চলমান আছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার কোনো খবর তাদের কাছে নেই। যেটি ভেঙেছে তা একটি পুরাতন সড়ক। সেটি রক্ষার্থে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কোথাও কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)