• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষার্থীদের অবরোধে সায়েন্সল্যাব থেকে শাহবাগ অচল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে সব গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর সায়েন্সল্যাব থেকে শাহবাগ মোড় পর্যন্ত এলাকা স্থবির হয়ে গেছে।  

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ শুরু করেন।

অন্যদিকে ৪টা ১০ মিনিটের দিকে বিচ্ছিন্নভাবে শাহবাগ মোড়ে এসে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এখানে অবস্থান নেন।  

এর ফলে সায়েন্সল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যার প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, মৎস্য ভবন, পরীবাগ ও হাইকোর্ট এলাকার সড়কগুলোতে।

সংগঠকরা জানিয়েছেন, শাহবাগ থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্য ভবন মোড় অবরোধ করবেন।  

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এতদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।  

তবে এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ সব গ্রেডে কোটা যৌক্তিক পরিমাণে সংস্কারের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।  

মন্তব্য (০)





image

‎শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে: ব্যবসায়ী...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় ...

image

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বা...

নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...

image

‎সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর ন...

নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...

image

‎সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নি...

image

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষে...

  • company_logo