কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে রাজারহাটে ৩৯টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, রাজারহাটে মৎস্য সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়নে ৩৯টি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জলাশয় থেকে জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো আরিফুল আলম।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার ইটাকুড়ির দোলা, বাছরা, চাকির পশার বিলে অভিযান পরিচালনা করে ৩৪ টি চায়না দুয়ারি জাল, ৫ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান ও পুড়িয়ে ধ্বংস কার্যক্রমকালে রাজারহাট থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)