• সমগ্র বাংলা

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল কুড়িগ্রামের সুমন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের হয়ে বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায় বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের (কারাতে) স্বর্ণপদক প্রাপ্ত কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন।

শুক্রবার বিকেল ৫টায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপ আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুর অলফত থামেল পাঁচ তারকা হোটেলে এই নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠান ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা, সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক ও সাংবাদিক এবং ৮টি দেশের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত ৮০ জন বিশেষ ব্যক্তিবর্গ। এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনের পর, বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায় বর্তমানে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ টপ টেনের ৮ম স্থান অধিকার করায় সেখানে সুমনকে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিরা।

অ্যাওয়ার্ড প্রদান শেষে নেপাল-বাংলাদেশের অভিজাত শিল্পীদের দ্বারা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেখানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সুমন বাংলাদেশের পক্ষে ২০২২ ইং সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভূষিত হন। ২০২৩ ইং সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিস চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং এ অংশ গ্রহণ করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেন। এবং ২০২৩ ইং সালের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ৬৯ কেজি ফাইটিং এ স্বর্ণ পদক অর্জন করে বর্তমানে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ টেনের ৮ম অবস্থানে অবস্থান করছেন। ইভেন্টে, খেলাধুলা এশিয়া বিশেষ অবদানের জন্য সুমনকে এই পুরষ্কার চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo