• সমগ্র বাংলা

চাচার মৃত্যুর খবর শুনে বাড়ী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজা নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজা মামুন (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে।শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক  সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলিশাবাড়ী গ্রামের শাহাজাহান মুন্সির ছেলে। সে শ্রীপুর পৌরসভার ইকো কটন মিলস কারখানায় চাকরি করে। আহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাহরিনা নাসরিন জানান, মৃত অবস্থায় স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, শ্রীপুরের মাওনা থেকে চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জে যাচ্ছিল মামুন। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন যাত্রী আহত হয়।

স্থানীরা তাদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতাল থেকে মামুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। মরদেহ শ্রীপুর থানায় আছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo