• সমগ্র বাংলা

নিখোঁজের দুই দিন পর যুমনা নদী থেকে ২ জনের লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা। পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, যমুনা নদীতে ভাসমান অবস্থায় দুইজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo