• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহত দুইজন হলেন জেলার ভূরুঙ্গামরী উপজেলা কৃষকদলের সাংগাঠনিক সম্পাদক আবুল কালাম আজদ ও ফুলবাড়ী উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানের পিতা আতাউর রহমান।

ভূরুঙ্গামরী থানা পুলিশ জানায়, বুধবার (২৬ জুন) সকালে আবুল কালাম আজদ (৬০) ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহাপাড়ার নিজ বাড়ি থেকে মটরসাইকেল যোগে আন্ধাড়ীঝাড় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের পাশে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। তিনি ওই এলাকার মৃত্যু জব্বার আলীর সন্তান। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

অপরদিকে ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের বাবা আতাউর রহমান (৬২) নিহত হয়। মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী- বালারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেছে। তবে চালক উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইমান আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মোড় এলাকার আদি মোটরসাইকেল মেকানিক্সের কর্মচারী লিমন মিয়া (১৫) পালিয়ে গেছে। স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এশার নামাজ পড়ে বাড়ী ফিরছিলেন আতাউর রহমান।

এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় পাকা রাস্তার ওপর পরে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ  দায়িত্বরত চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

image

বগুড়ায় অপহরণের পর শিশু রিফাত হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রি...

image

নওগাঁয় সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চ...

নওগাঁ প্রতিনিধিঃ মহিলাদের কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা...

image

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট-প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযো...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...

image

জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...

  • company_logo