ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৫৭ কোটি টাকার ২৬ তম বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬জুন) দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভার র্কাযালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন ও দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশীদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাবরক্ষক কর্মকর্তা মো. লুৎফর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি সহ আরও অনেকে।
অনুষ্ঠানে দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

মন্তব্য (০)