ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চলন্ত বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮২০০) এর একটি বাস বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে গজারিয়া স্টান্ডে পৌছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরো আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

মন্তব্য (০)