• জাতীয়

পাবনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত, আহত ৫

  • জাতীয়

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই ও বোন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন।

আহতদের মধ্যে অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহতরা তার মাশি ও মামা। পাবনার বেড়াতে তার নানা বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। তারা নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে আসতেছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন‌ সিএনজি যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo