• লিড নিউজ
  • জাতীয়

সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। বুধবার (২৬ জুন) সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সকালে ঢাকার আকাশে ছিল কিছুটা মেঘ, কিছুটা রোদ। এরপর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ঝুম বৃষ্টি। আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। কমেছে তাপমাত্রা।

এদিকে, বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।

রাজধানীর ওয়ারলেস মোড়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মামুনের সঙ্গে। তিনি  বলেন, বাড্ডায় আমার অফিস। আধাঘণ্টা সময় নিয়ে বের হয়েছি অফিস যাওয়ার জন্য ৷ ছাতাও সঙ্গে নেই। হঠাৎ বৃষ্টিতে একদম ভিজে গেছি।

আরেক পথচরী বিজয় সেন জানান, ভিজে গেলেও হঠাৎ বৃষ্টিতে ভালো লাগছে। ঈদের পর ঢাকায় তেমন কোনো বৃষ্টি হয়নি। আজ সারাদিন ঠান্ডা থাকবে আবহাওয়া আশা করি।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির আভাস থাকলেও ঢাকাসহ আরও ৫টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।ঈদের পর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের মধ্যে রংপুর এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রভাব বেশি। অন্যদিকে, ঢাকাসহ যেসব অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় ছিল না, সেকারণে বৃষ্টি কম।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo