• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে যুবক খুন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে নাসির শেখ(২৩) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে  শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সে চাদঁপুর জেলার পুরান বাজার এলাকার বাবুল শেখের ছেলে  ও ফতুল্লার ফরাজিকান্দা এলাকার আল আমিনের বাড়ি'র ভাড়াটিয়া।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোবাইলে ফোন আসলে নাসির মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে শহরের মন্ডলপাড়ার মোড়ে একটি রেস্তরায় খাওয়া শেষে নাসিরকে মাদক ব্যবসায়ী আলম,নয়ন অনিক সহ ৪/৫ মিলে তাকে রেস্তোরাঁ থেকে রাস্তায় বের করে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান,ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিমের অভিযানে নেমেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...

image

কালীগঞ্জে আড়াই বছরের শিশুহত্যায় কিশোরীর চাঞ্চল্যকর স্বীকা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...

image

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

  • company_logo