• সমগ্র বাংলা

উলিপুরে নৌকা ডুবির চতুর্থ দিনে শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় চতুর্থ দিনে কুলসুম আক্তার (আড়াই বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকা ডুবির ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২২ জুন) সকালে বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ার চরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।

 এলাকাবাসী আশরাফুল আলম (৩৭), আলী হোসেন (৪২) ও জয়নাল (৪৭) জানায়, গত ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদী বেষ্টিত উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঝের চর এলাকায় ২৬ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৯ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ৬ জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। এরমধ্যে শনিবার সকালে কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫) নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে নদী তীরে দিন রাত অপেক্ষা করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-স্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, নৌকার ডুবির ঘটনায় চতুর্থ দিনের মত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকা ডুবির স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ভাটি এলাকায় শিশুটির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে স্থানীয়রা কুলসুম আক্তার নামের এক শিশুর মরদেহ করেন।

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

image

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিন...

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা–সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্ম...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

  • company_logo