• সমগ্র বাংলা

পঞ্চগড়ে নদী থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়াল বাড়ি মহন্ত পাড়া গ্রামে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, বিকেলের পর স্থানীয় লোকজন নদীর চরে ঘাস কাটতে গেলে পঁচা পঁচা দূগন্ধ পায়। এটা কিসের গন্ধ আশপাশে দেখতে দেখতে  এক নারীর মরদেহ ভাসতে দেখে এর পর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি প্রায় ৪-৫ দিন আগের হবে। ওরনা দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। মৃত্যুর মূল কারণ ও কতদিন আগের তা জানতে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্ত না হলেও বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। উদ্ধারের পর থেকে থানার নিখোঁজ রেকর্ডসহ আশপাশের থানার রেকর্ড চেক করা হয়েছে। সম্ভবত নদীর পানি বৃদ্ধির কারণে অন্য কোন এলাকা থেকে মরদেহটি ভেসে আসতে পারে। 

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

image

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিন...

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা–সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্ম...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

  • company_logo