• লিড নিউজ
  • জাতীয়

কুরবানির ঈদের দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব বিভাগে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলছে বর্ষা মৌসুম, বাড়ছে আষাঢ়ে ঢলের শঙ্কা। এর মধ্যেই আগামীকাল সোমবার ঈদ পালন হবে বাংলাদেশে। ঈদের জামাত কিংবা পশু কুরবানির সময় কেমন থাকবে  আবহাওয়া তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তাও রয়েছে।

শনিবার আবহাওয়া অফিসের দেওয়া একটি পূর্বাভাসে বলা হয়েছে ঈদের আগের দিন রোববার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৭৫ থেকে শতভাগ জায়গায় এই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

সাধারণত ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে মাঝারি ধরনের এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার রেকর্ড হলে তাকে বলা হয় ভারী বৃষ্টিপাত।

আর বৃষ্টিপাতের পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটিকে বলা হয় অতি ভারি বর্ষণ।

এদিকে ঢাকায় শনিবার থেকে আকাশ মেঘলা থাকলেও ততটা বৃষ্টি হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

শনিবার ৭২ ঘণ্টার পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আরও ৫ দিনের অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে ঈদের পরপরই সারাদেশে বৃষ্টি হবে।

ভারি বৃষ্টিপাতের এই প্রবণতা অন্তত আগামী শনিবার অর্থাৎ ২২ জুন পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo