ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের সদর চিরিরবন্দরসহ কয়েকটি স্হানে আজ রবিবার সকালে ৬ টি উপজেলা এলাকায় কিছু সংখ্যক ( সব মিলিয়ে প্রায় ২ হাজার পরিবার) অনুসারি ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। পরে পশু কোরবানী দেন সামর্থবানরা। সকাল ৮ টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন শতাধিক অনুসারি পরিবার। এতে ইমামতি করেন বিরলের একটি মাদ্রাসার শিক্ষক মাওলনানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, ফতেজংপুর, কাহারোলের জয়নন্দ ১৩ মাইল গড়েয়া, বিরলের বনগাঁও জামে মসজিদে এবং বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ কয়েকটি স্হানে ছোট পরিসরে ঈদুল আযহার নামাজ আদায়ের খবর পাওয়া গেছে।
সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৭ সাল থেকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করে আসছেন তারা।
নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

মন্তব্য (০)