ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে ফরিদপুরে। শুক্রবার ( ১৪ ই জুন) বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মাহাতো পাড়ায় এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।
বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়।
বাংলাদেশ আদিবাসী ফোরাম ময়না ইউনিয়ন শাখার সভাপতি বাবু হৃদয় বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু নিতাই কুমার সিং,
সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার, মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বোন্কিম চৌধুরী, জেলা শাখা সাধারণ সম্পাদক নিখিল কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।৷ নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানেরা সুশিক্ষা লাভ করতে পারছে না। এসব মানুষেরা এখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)