• সমগ্র বাংলা

তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের পুরস্কার প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়ায় সেরা তেল ফসল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। অধিদপ্তরের এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার সেরা ৫ কৃষককে পুরস্কার দেওয়া হয়। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার জাহাঙ্গীর  আলম।  এতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য কুড়িগ্রাম জেলার  ৪ উপজেলার মনোনীত সফল ২০ জন কৃষকের মধ্যে থেকে ৫ জনকে সেরা কৃষক হিসেবে নির্বাচিত করা হয় এবং পুরস্কার হিসেবে আর্থিক সম্মানী প্রদান করা হয়। এদের মধ্যে ১ম হয়েছেন ১ জন, ২য় হয়েছেন ১জন ও তৃতীয় স্থান অর্জন করেছেন ৩ জন কৃষক। 

তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo