• সমগ্র বাংলা

ফরিদপুরে অগ্নিকাণ্ডে আল আমীন টিম্বার হাউজ ভস্মীভূত, ১ কোটি টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মঙ্গলকোট বাজারে অগ্নিকাণ্ডে আল আমীন টিম্বার হাউজ ভস্মীভূত হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের প্রায় ২৭ টি ছোট মেশিন, ৮ টি বড় মেশিন, তৈরি ফার্নিচার, কাঠ, ঘরসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রোপাইটার শাহ্ মো: আক্কাছ প্রামানিক।

এদিকে অগ্নিকাণ্ডের খবরে সমবেদনা জানিয়েছেন ফরিদপুর সদর আসনের সাংসদ এ.কে. আজাদ। মঙ্গলবার ( ১১ই জুন)  দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মালিক আক্কাছ প্রামানিক জানান, রাত পৌনে তিন টায় প্রতিষ্ঠানে আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাত সাড়ে তিনটায় ঘটনাস্থলে আসে।

এর আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ।তিনি আরো জানান , আমার আল আমীন টিম্বার হাউজে একটি কাঠ চিরাই স'মিল, ফার্নিচার ডিজাইন কারখানা ও শো রুম রয়েছে। আমার ডিজাইন কারখানা ও তৈরিকৃত সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

এতে আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ  জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত। আগুনে ফার্নিচার কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের একটি ফার্নিচার শো রুমও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo