• সমগ্র বাংলা

উলিপুরে প্রধানমন্ত্রীর উপহার, নতুন ঘরে ঈদ করবেন ২০ পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরে ঈদ করবেন ২০টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার(১১ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মানুষকে দুই শতক জমিসহ এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে দুই শতক জমিসহ এসব ঘর হস্তান্তর করেন।

জমিসহ নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সাহেরা বেগম নামে একজন উপকারভোগী বলেন, আমার জায়গা জমি ছিল না। পরের বাড়িতে কাজ করি, অনেক কষ্ট করেছি। এখন মা হাসিনা জায়গা দিয়েছেন। ঘর দিয়েছেন। আমি তাতে অনেক খুশি। তার জন্য দোয়া করি। আমাদের মতো গরিবদের পাশে যেন তিনি সারাজীবন থাকতে পারেন। আমাদের চোখের পানি যেন মুছে যায়।

অনুষ্ঠানে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, সুধীজন, সাংবাদিকবৃন্দ ও ঘর উপহার পাওয়া সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo