• সমগ্র বাংলা

গাইবান্ধা সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১০০ টি ভূমিহীন পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা "বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না" তারই ফলশ্রুতিতে এবারে গাইবান্ধা সদর  উপজেলায় ১০০ টি ভূমিহীন ও দুঃস্থ পরিবার দূর্যোগ সহনীয় ঘর পেলেন। মঙ্গলবার  (১১ জুন) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল  হাসান এর সভাপতিত্বে  গাইবান্ধা সদর উপজেলার ৬৫ টি গৃহহীন  উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  মো দেওয়ান মওদুদ।এর আগে ৩৫ টি ঘর উদ্বোধন করা হয়। উপকারভোগীদের অনেকেই বলছেন,বাড়ী ঘর না থাকায় কষ্ট করে ছেলেমেয়েদের নিয়ে বসবাস করতে হয়েছে।

অনেকের আবার বৃষ্টির দিনে ভাঙ্গা চালায় ঝপঝপ করে পানি পড়ে ভিজে যেতো সব।আর এসব থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী ঘর পেয়ে খুশি ভূমিহীন পরিবার গুলো।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু,সহকারী কমিশনার (ভূমি)মোছা সুলতানা রাজিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো রিয়াজুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন,মহিলা ভাইরাস চেয়ারম্যান মোরশেদ খাতুন সহ প্রমুখ।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo