• সমগ্র বাংলা

চাটমোহরে ২ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ২ লক্ষাধিক  টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান শাকিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে,  নিষিদ্ধি জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অভিযান চালানো হয়। 

এ সময় হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় সিনিয়র উপজলো মৎস্য র্কমর্কতা আব্দুল মতিন, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে কাটাগাঙে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ পিচ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক  মূল্য ২ লক্ষাধিক  টাকা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo