• লিড নিউজ
  • জাতীয়

জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই অস্বস্তিকর গরম, থাকতে পারে আরও ৪ দিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারাদেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। সারাদেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে জানিয়েছেন, এ মাসের ১৫ অথবা ১৬ তারিখ থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে। তার আগ পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম কমবে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এছাড়া খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে। 

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও রংপুর বিভাগ ছাড়া সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস

নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...

image

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...

image

মেট্রোরেল হঠাৎ বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন...

image

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...

  • company_logo