ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। রোববার বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া ও মহিরপুর সহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ (ধান বীজ, সবজি বীজ, ডিএপি সার) বিতরণ করা হয়।
ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ কালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইন সম্প্রদায় সহ এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সরকারে আছে বলে দেশের কৃষি ও কৃষক এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকলে দেশের কৃষি ও কৃষকের উন্নয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহদপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)