• সমগ্র বাংলা

কুড়িগ্রামে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত গরু ও সেচ পাম্প উদ্ধারসহ পূর্বের ৭-৮ টি মাদক ও চুরি মামলার আসামী আন্ত:জেলা চোর চক্রের ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী খাটামারী জয়মনিরহাট এলাকার ভিকটিম খায়রুল ইসলাম এর বসতবাড়ি থেকে গত ৮ জুন  রাতে একটি লাল রঙের গরুর বাছুর ও আরেক ভিকটিম মিজানুর রহমান এর বসতবাড়ি থেকে গত ৭ জুন রাতে একটি সেচ পাম্প চুরি হয়। পরে ভূরুঙ্গামারী থানায় ভিকটিমদ্বয়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে রোববার (৯ জুন) সন্ধ্যায় চোর চক্রের মূলহোতা ফরিদুল হক, রুবেল হোসেন ও জুয়েল মিয়া নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চোরাই গরুর বাছুর ও সেচ পাম্প উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আন্ত:জেলা চোরচক্রের ৩ সদস্য মধ্যে ফরিদুলের বিরুদ্ধে কুড়িগ্রাম, রংপুর ও জামালপুর জেলায় ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ৮ টি মাদক ও চুরি মামলা রয়েছে। এছাড়াও জুয়েল এর বিরুদ্ধে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে। চুরির ঘটনায় ভূরুঙ্গামারী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo