• সমগ্র বাংলা

শ্রীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের ধাক্কায় কারখানা শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার(৯ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বরমী বাজারের বরামা চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম (৫৫) উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিক ছিলেন। 

স্থানীয়রা জানান , নিহত শ্রমিক নূরুল ইসলাম সকালে বাইসাইকেল যোগে তার কর্মস্থলে যাওয়ার পথে বরামা চৌরাস্তা এলাকায় পৌঁছানো মাত্র দ্রুত গতির একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দেয়। তাতে নূরুল ইসলাম বাইসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাবিনা বলেন, নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়া হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo