• লিড নিউজ
  • জাতীয়

মিয়ানমার থেকে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, ফেরত গেলেন সেদেশের ১৩৪ বিজিপি-সেনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: চলমান সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে বিভিন্ন সময়ে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশিকেও ফেরত দিয়েছে মিয়ানমার। রোববার (০৯ জুন) সকালে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাঁটে এই প্রক্রিয়া শুরু হয়ে দু'প্রতিবেশী দেশের মধ্যে দুপুরের দিকে এই প্রক্রিয়া শেষ হয়। এসময় উভয় দেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭ টা ১০ মিনিটে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয় বিজিবির নিরাপত্তায় ৪টি বাসে করে। এসময় পুরো ঘাট এলাকা পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড এবং গোয়েন্দা বাহিনীসহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়।

পরে সকাল ৯ টা ৫০ মিনিটে দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরে ৪৫ বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের এবং মিয়ানমারের কারাভোগ করা বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

এর আগে ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গিয়েছিলো। সেবারে মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি। তারও আগে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

মন্তব্য (০)





image

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পন...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর র...

image

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভ...

image

‎দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

নিউজ ডেস্কঃ যেকোনো‌ উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর...

image

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ আর নেই

নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

  • company_logo