• সমগ্র বাংলা

জামালপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৮ জুন) সকালে জামালপুর সদর উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এমপি। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শরীফ পিংকি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়াত আলী ফকির, সহকারী কমিশনার ভূমি মোঃ শিহাবুল আরিফ।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে স্থাপনকৃত বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। সঞ্চালনা করেন, আরডিসি মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম নূরুল্লাহ মাসুদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন, জোনাকী চৌধুরী। এদিকে বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকগণের মধ্যে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর সেলিম, এম.এ জলিল, এডভোকেট ইউসুফ আলী।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo