• সমগ্র বাংলা

চাটমোহরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ জুন) চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদেী হাসান শাকিল, নাজির বাবুল উদ্দিন, সার্ভেয়ার ইসহাক আলী, নামজারী সহকারী মাহবুব হাসান, পেশকার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বেশকিছু আবেদনকারীদের ডিসিআর ও খতিয়ান প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদেী হাসান শাকিল জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা, ই নামজারী ব্যবস্থাপনা, জলমহাল ব্যবস্থাপনা, নামজারী রিভিউ মামলা ব্যবস্থাপনা শতভাগ ডিজিটাইজেশন হয়েছে।

তিনি জানান, এছাড়া ২০২৪ সালের মে পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। অর্পিত সম্পত্তি থেকে আদায় হয়েছে ১২ লাখ টাকা। ৬৫০টি বিবিধ মামলা নিষ্পত্তি হয়েছে। উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo