• সমগ্র বাংলা

বীরগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া বেগম নামে একজন বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তবে হত্যার কারন জানতে পারেনি তারা। অনেকের ধারনা পারিবারিক সম্পত্তির বিষয় নিয়ে কেউ তাকে হত্যা করে ফাঁয়দা হাসিলের চেষ্টা করছে। হত্যার শিকার রেজিয়া বেগম (৭৫) ধনগাঁও গ্রামের শবদল ইসলামের স্ত্রী।

জানা গেছে,  অন্যান্য দিনের মত গতকাল বৃহস্পতিবার রাতে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা  রেজিয়া বেগম। সুযোগ বুঝে কোন এক সময়ে তাকে জবাই করে সুযোগ সন্ধ্যানী হত্যাকারিরা। অনেকের ধারনা পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে ফাঁয়দা হাসিলে নিকটজনদের মধ্যে হত্যাকারি জড়িয়ে রয়েছে। এছাড়া বৃদ্ধাকে হত্যার মত তেমন কোন কারন নেই।

খুনের দায় কারো ঘাড়ে চাপানোর পাশাপাশি ফাঁয়দা হাসিলের মতলবে পরিবারের কেউ ওই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে ধারনা করছেন স্হানীয়রা।বীরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মঈনুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে গলায় জবাই করন ছাড়াও মাথায় দুটি স্হানে ক্ষত আছে।

শয়ন কক্ষে রক্ষিক ট্যাংক  ভেঙ্গে জমির দলিল,  স্বর্নালংকারসহ নগদ টাকা খোয়া গেছে। তবে  হত্যার প্রকৃত কারন জানতে পারেননি তারা। হত্যার কারন খুজে বের করতে তদন্ত চালাচ্ছেন তারা। অন্যদিকে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে স্বজনরা ।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo