• সমগ্র বাংলা

পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শ্বশুড়ের ছুরিকাঘাতে ভাসতি জামাই খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার বাবু হোসেন জানান, নিহত হাবিব সরদার পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের চুকদারপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে ও দাসপাড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস সরদারের জামাই। 

পুলিশ, স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত চাচা শ্বশুড় সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায় নিহত হাবিবের শাশুড়ির ছাগল। এ নিয়ে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এ সময় এগিয়ে যান নিহত হাবিব সরদারের স্ত্রী। চাচা শ্বশুড় সিরাজ তাকে আঘাত করলে প্রতিবাদ করেন হাবিব।

এতে আরও ক্ষীপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo