ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বদ্ধ একটি ঘর থেকে সালমা আক্তার (২৮) নামের এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর থেকে এ নরদেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় দরজা ভেঙে ওই তরুণীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন।নিহত সালমা আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সেকান্দর আলীর মেয়ে। এসআই বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিন দিন আগে নারীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রযেছে বলেও জানান পুলিশের ওই এসআই। সালমার বড় বোন রোকসানা বলেন, আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন রোকসানা একাই বাবার বাড়িতে থাকে। কয়েক দিন যাবৎ বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। তিনি আরও বলেন, এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই।
গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কীভাবে এবং কী কারণে এমন ঘটেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)