• সমগ্র বাংলা

দ্বৈত নীতির প্রতিবাদে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নানা কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১০টায় পাবনার চাটমোহরে সমিতির কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা প্রতিটি কর্মস্থলে কর্ম পরিবেশ সৃষ্টি করা ও চাপ প্রয়োগ করে ৮ ঘণ্টার বেশি কাজ না করানোর দাবি জানান। এ সময় বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এজিএম (আইটি) সামিরুল ইসলাম, জুনিয়র ইন্জিনিয়ার হাসানুজ্জামান, জুনিয়র ইন্জিনিয়ার নাইমুর রশিদ, ওয়ারিং ইন্সপেক্টর আবু হেলাল, লাইন টেকনিশিয়ান তারাজুল ইসলাম, লাইনম্যান গ্রেড ১ সাজেদুল ইসলাম, লাইনক্রু মেহেদি হাসান ও লাইনম্যান আক্তার হোসনসহ আরও অনেকে।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এজিএম (ও এন্ডএম) ইসরাফিল ইসলাম মিলন, এজিএম (এমএস) সাকিরুল ইসলাম সহ সকল সুপার ভাইজার, লাইনক্রুগণ ও অনন্য কর্মকর্তা-কর্মচারী। এর আগে বোর্ডের দ্বৈত নীতি ও বৈষম্য সৃষ্টির কারণে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল লাইনক্রু, মিটার রিডার কাম ম্যাসেঞ্জারসহ অন্যান্য সকল পদের নিহতদের স্মরণে শোকসভা, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo