• সমগ্র বাংলা

কালীগঞ্জে প্রণোদনা পেলো ৪শ কৃষক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পেলো কৃষি প্রণোদনা। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে ৪০০ জন কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় কৃষক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪০০ কৃষকের প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

এদিকে ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপ্রাদ্যে একই দিনে কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্ত্বরে একই সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo