• সমগ্র বাংলা

রংপুর বিভাগের ২১উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের রংপুর বিভাগের নির্বাচিত ২১ উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসসহ ৬৩জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্যপাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।রংপুর বিভাগের ২১ উপজেলার নিবাচিত জনপ্রতিনিধিরা শপথ বাক্য অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম,রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শপথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নবনিবাচিত চেয়ারম্যান কামরুজ্জামান কামরু বলেন,জনগন তাদের ভোট দিয়ে নিবাচিত করেছেন।জনগনের ভোটে আমরা নিবাচিত হয়েছি।যা প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী জনগনের সেবা ও উপজেলার উন্নয়নে কাজ করে যাব।

এসময় নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন,জনগণের সেবার লক্ষ্য নিয়ে  নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন আপনারা।নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলের প্রচেষ্টায় উন্নয়নের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং দেশের উন্নয়ন হবে।

এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণসহ বাস্তবায়ন হবে।এ দেশ হবে সোনার বাংলা। তিনি আরও বলেন, যে শপথ নিলেন,সেই শপথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অক্ষুন্ন রাখবেন এমন প্রত্যাশা আমাদের।আশা করছি আপনারা প্রতিশ্রুতি অনুয়ায়ী জনগনের সেবা ও রাষ্ট্রের কাজ করে যাবেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo