• সমগ্র বাংলা

নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকালে বনার্ঢ্য এক র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, নীলফামারী সাধারণ গ্রন্থগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৬জনের মধ্যে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন কর্মসুচিতে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo