ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অ্যধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও নাগরিকবৃন্দ।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)