• সমগ্র বাংলা

সৈয়দপুরে যাত্রীবেশে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। এর আগে গতকাল রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম শহরের মিস্ত্রি পাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময়ে দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে উঠেন। চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। এসময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। পরে সে গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে গোঙানি দিলে স্থানীয়রা শব্দ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ৷

এবিষয়ে ওসি আরও জানায়, গতকাল রাতে এক ইজিবাইক চালকের গলাকাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চালক রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এবিষয়ে এখনো পরিবারের লোকজন কেউ অভিযোগ দেয়নি দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo