ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদের পক্ষ থেকে ২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল মজিদ আপেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ দেবাশীষ দত্ত সমীর, আনিসুজ্জামান, আব্দুল বাতেন, মোস্তাফিজার রহমান, সাবিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।
এ সময় উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৬০ লাখ টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সুবিধাভোগী ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)