• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সরকার দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে: কুষ্টিয়ায় হানিফ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ ‘পত্রিকা খুললেই লুটপাটের খবর, সরকার হাজার হাজার আজিজ-বেনজীর তৈরী করেছে’ বিএনপির এমন অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন- সরকার কোন দূর্ণীতিবাজকে পৃষ্টপোষকতা করছে না। আমাদের সরকার দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে। দূর্নীতির জন্য সরকারকে ঢালাও ভাবে অভিযোগ করার কোন সুযোগ নেই।

রাষ্ট্রের উচ্চ বা নিম্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা বা কোন ব্যাক্তি যদি অনিয়ম দূর্নীতি করেন তবে গোয়েন্দা সংস্থাগুলোর প্রথম কাজ হচ্ছে তাদের সমন্ধে সঠিক তথ্য সরকারকে দেওয়া। এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যার্থতা হিসেবে চিহ্নিত হবে।

আর বিএনপির উদ্দ্যেশে হানিফ বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দূর্ণীতি, অর্থপাচার, অর্থ কেলেকারীর দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়েছে, সেই দলের নেতাদের মুখে দূর্ণীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।

দ্রব্যমল্যে বৃদ্ধি প্রসঙ্গে হানিফ বলেন, সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। দ্রব্যমূল্য বাড়লে সবারই কষ্ট হয়। তাই সরকার যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রনের চেষ্টা করে যাচ্ছে।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজাল নির্মূলে জাতিকে সচেতনতা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে জনসচেতনামূলক কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধূরী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, বাংলাদেশ নিরপাদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া, সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো: শামসুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo