• সমগ্র বাংলা

চাটমোহরে কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য সমলয় ধান কর্তণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরোধান (হাইব্রিড) ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। 

পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে যন্ত্রের সাহায্য এ ধান কর্তণের উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলমের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ। 

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, সুর্পীম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ইউপি সদস্য হাসিনুর রহমান, কৃষক নাইম হোসেন প্রমূখ।

উল্লেখ্য, পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। যার চারা তৈরি করা হয়েছিল ট্রে দ্বারা এবং কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য ধান কর্তন করা হয়। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo