• রাজনীতি

বুধবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী বুধবার পটুয়াখালী যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। এই লক্ষ্যে রোববার (২ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। 

বিবৃতিতে বলা হয়, আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের লক্ষ্যে রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতারা আগামী বুধবার উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এতে বলা হয়, সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ী বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo