• লিড নিউজ
  • জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৬,৫৫৯ হজযাত্রী, এপর্যন্ত ৯ জনের মৃত্যু

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত  (৩ জুন রাত ২টা ৫৯) সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫২ হাজার ৮১২ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে শতভাগ ভিসা ইস্যু হয়েছে। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৮ দশমিক ১ শতাংশ ফ্লাইট আর মোট হাজযাত্রীদের মধ্যে ৬৭ শতাংশ সৌদি পৌঁছেছেন। 

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। সর্বশেষ ৩১ মে নুরুল আলম (৬৫) নামে একজন হজযাত্রী মক্কায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের মারা যাওয়াদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন। 

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

মন্তব্য (০)





image

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পন...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর র...

image

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভ...

image

‎দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামেই মামলা করালেন বেনজীর

নিউজ ডেস্কঃ যেকোনো‌ উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর...

image

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ আর নেই

নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...

  • company_logo