• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও হাসপাতালকে দেশের সেরায় পরিনত করতে কাজ করে যাচ্ছিঃ রমেশ চন্দ্র সেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন ঠাকুরগাঁও হাসপাতালকে বাংলাদেশের সেরা একটি হাসপাতালে পরিনত করতে কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। টেন্ডারে যে সব শর্তাবলী উল্লেখ থাকে সংশ্লিষ্ট ঠিকাদারকে সে সব শর্তাবলী অবশ্যই মানতে হবে। তিনি রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, টেন্ডারে ভুয়া কাগজ দিয়ে আবেদনকারীদের চিহ্নিত করে তাদেরটা বাতিল করতে হবে। আমি যতদিন বেচে থাকবো এই হাসপাতালের জন্য কাজ করে যাব। এই হাসপাতালে রোগীদের অত্যাধিক চাপ থাকে। এই হাসপাতাল রংপুর বিভাগের এক নাম্বার হাসপাতাল রয়েছে। আমরা যাতে বাংলাদেশের ১০টি হাসপাতালের মধ্যে থাকতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারী হাসপাতালগুলোতে সরকারী বিধি মোতাবেক নীতি অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বসবাস করতে হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। নতুন পরিকল্পনার আওতায় সদর অফিসগুলোতে বহি: বিভাগের সীমিত সুবিধাসহ ১০ম তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মিত করা হবে। 

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজনে সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: সিরাজুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: তৌহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: তোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী প্রমুখ। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo